চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

এখনও আমাদের প্রচুর অস্ত্র আছে : ট্রাম্প

এখনও আমাদের প্রচুর অস্ত্র আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

৬ আগস্ট, ২০২৬ | ১:১৯ অপরাহ্ণ

মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র মজুত কমে যাওয়ার খবর প্রত্যাখ্যান করে মার্কিন সামরিক বাহিনীর কাছে বিপুল অস্ত্র রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

 

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ কিছু ধরনের অস্ত্রের বিশাল মজুত রয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী প্রচুর পরিমাণে সরঞ্জাম তৈরি করে দেশে আনা হচ্ছে এবং প্রতিরক্ষা কোম্পানিগুলো দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানা স্থাপন করছে।

 

সংবাদমাধ্যমের এসব খবরের পেছনে থাকা সূত্রগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, এই রাষ্ট্রদ্রোহিতামূলক তথ্য যারা প্রকাশ করেছে, তাদের চিহ্নিত করে খুঁজে বের করা হচ্ছে।

 

তিনি আরও উল্লেখ করেন, দেশের গোপনীয় তথ্য ফাঁস করার অপরাধে এসব অপরাধীদের জন্য দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আবেদন করা হবে। সূত্র: আল জাজিরা

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট