যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ভয়েস অব আমেরিকাকে (ভিওএ) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির শত শত সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট কোর্ট জজ রয়েস লামবার্থ কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমটিকে পুনরায় সম্প্রচারে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মাথায় গত বছর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমটি বন্ধ করে দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের […]