হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেই দেশে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা চালানোর পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা। জানা গেছে, সেখানে আটকা পড়েছেন এই বলিউড অভিনেত্রী। অভিনেত্রীর টিম জানিয়েছে, এখন তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। খবর ইন্ডিয়া টুডের। নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ […]