ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে লড়াই করার জন্য এসব অস্ত্র দেয় যুক্তরাষ্ট্র। একটি বিমানে করে এসব মার্কিন সামরিক সরঞ্জাম দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে পৌঁছেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বিবৃতিতে বলা হয়, যুদ্ধের সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপও পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে বলে জানা গেছে। এর আগে, গত ৭ অক্টোবর […]