ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সিকিমের বন্যায় গত তিন দিনে তিস্তা নদীতে ২৭টি মৃতদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৩ জনে। এখনও নিখোঁজ রয়েছেন দেড় শতাধিক মানুষ। গত ৩ দিনে উদ্ধার ২৭টি মৃতদেহের মধ্যে এ পর্যন্ত ৭ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের তিস্তায়ও মিলছে মৃতদেহ। পাহাড়ি ঢল ও বন্যায় তিস্তা উপত্যকার অন্তত ১ হাজার ১৭৩টি বাড়িঘর ভেঙে পড়েছে এবং উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪২৩ জনকে। সিকিমের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে এসব […]