ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পল্লী উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । সোমবার মন্ত্রী আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়িতেও অভিযান চালান ইডির কর্মকর্তারা। এদিন তারা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর নানা জায়গায় অভিযান চালিয়ে মোট ২৫ কোটি রুপি কালো টাকা উদ্ধার করেন। এর মধ্যে সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় ২০ কোটি রুপি। গণমাধ্যম জানিয়েছে, ভারেতের অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে এসব অভিযান চালানো হয়। মূলত ঝাড়খণ্ডের […]