ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে ফল ঘোষণা শুরু হয়। নির্বাচন কমিশন ওয়েবসাইটের তথ্য বলছে, গুজরাটের বারানসীতে মোদি ৬ লাখ ১১ হাজার ৪৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। ব্যবধান এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটের। অন্যদিকে বিজেপি নেতা অমিত শাহ প্রায় সাড়ে ৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গুজরাটের গান্ধীনগর আসনে তিনি ভোট […]