পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। দেশটির একটি গ্রাম ঘিরে রেখে বিয়ের অনুষ্ঠানে চালানো এই হামলায় নিহত হয়েছেন প্রায় ৪০ জন। আফ্রিকান দেশটির মধ্যাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে এবং এই অঞ্চলটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বহু বছর ধরে সক্রিয় রয়েছে। বুধবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহে জর্জরিত মধ্য মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার মোপ্তি অঞ্চলের […]