জার্মানির হামবুর্গ বিমানবন্দরে প্রায় ১৮ ঘণ্টা পর কোনো ধরণের রক্তপাত ছাড়াই অবসান হয়েছে জিম্মি নাটকের। ঘটনার হোতা পুলিশের কাছে বিনা বাধায় আত্মসমর্পণ করেছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার সঙ্গে থাকা শিশুটিকে। শনিবার (৪ নভেম্বর) রাতে ওই ব্যক্তি নিজের চার বছরের মেয়েকে নিয়ে গাড়ি চালিয়ে হামবুর্গ বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে টারমাকে গিয়ে একটি উড়োজাহাজের নিচে আশ্রয় নেয়। তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এ ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা ধরে বিমানবন্দর বন্ধ ছিল। পুলিশ জানায়, ওই ব্যক্তি […]