ইউক্রেনে যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বর্তমানে রাশিয়া যে অবস্থান নিয়েছে, তা থেকে পিছু হটার কোনো সম্ভাবনা বা পরিকল্পনা মস্কোর নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক ভাষণে সামনে এগিয়ে চলার জন্য উৎসাহ-উদ্দীপনাও দিয়েছেন তিনি। ৩১ ডিসেম্বর রাতে টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘ইতিহাসের বিভিন্ন সময়ে আমরা বার বার প্রমাণ করেছি যে আমরা সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারি এবং কখনও পিছু হটে যাই না। রাশিয়া কখনও পিছু হটবে না। পৃথিবীতে এমন […]