শপথ নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ সমর্থককে ক্ষমা করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নিয়েই এ সংক্রান্ত পদক্ষেপ নেন তিনি। এছাড়া দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেন তিনি। সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটাল হিলে দাঙ্গায় যুক্ত […]