দখলদার ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৪৫ জন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছিলো পবিত্র ঈদুল ফিতর। তবে মুসল্লিদের সবচেয়ে খুশির এ দিনটিতেও হামলা বন্ধ ছিল না ইসরায়েলের। গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মাধ্যমে গাজায় সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৪৫ জনে। অপরদিকে আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৯৪ জন। গত বছরের ৭ […]