কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে গাজা উপত্যকায় অতিরিক্ত দুই দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে। গত শুক্রবার (২৪ নভেম্বর) সকালে চারদিনের যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে শেষ হওয়ার কথা ছিল। তার আগেই বিভিন্ন মহল থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির দাবি ওঠে। সেই লক্ষ্যে শুরু হয় জোর আলোচনা। খবরে বলা হয়, আরও চারদিনের যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। তবে শেষ […]