গাজা অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল ইচ্ছাকৃত হামলা করেছে বলে জাতিসংঘের উপস্থাপিত তদন্ত প্রতিবেদনে অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার জাতিসংঘের উপস্থাপিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর ‘ইচ্ছাকৃত” ভারী অস্ত্রের ব্যবহার ও বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি আক্রমণ হয়েছে। জাতিসংঘ সমর্থিত স্বাধীন কমিশনের একটি নতুন প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারপারসন নাভি পিলে বুধবার বলেছেন যে, ইসরায়েল মানবতার বিরুদ্ধে অপরাধ, জোরপূর্বক অনাহার, […]