ভারতের মুম্বাই শহরের নিকটবর্তী লোনাভালায় হঠাৎ করে পানি বেড়ে যাওয়া একটি জলপ্রপাতে প্রচণ্ড স্রোতের ধাক্কায় একই পরিবারের সাতজন ভেসে যাওয়ার পর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের মধ্যে দু’জন কোনরকমে সাঁতরে তীরে ফিরতে পেরেছেন, নিখোঁজ রয়েছেন আরও দু’জন। বহু মানুষের চোখের সামনেই ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার ভিডিও সামজিক ও গণমাধ্যমে এসেছে। এ ধরনের একটি ভিডিওতে দেখা যায়, একজন পুরুষ, একজন নারী ও কয়েকটি শিশু উন্মত্ত হয়ে ওঠা একটি জলপ্রপাতের মাঝে জড়াজড়ি করে নিজেদের রক্ষার চেষ্টা করছেন, কিন্তু পানির প্রবল […]