টানা ৯ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। নিরলস এই হামলায় গাজা ইতোমধ্যেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, দেখা দিয়েছে মানবিক সংকট। সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, গাজায় প্রতি ১০ জনের ৯ জনই হয়েছেন বাস্তুচ্যুত। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় প্রতি ১০ জনের […]