সৌদি আরবের মক্কায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর চার বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আবদুল্লাহ আল জাহরানি নামে মৃতদের পরিবারের এক আত্মীয় বলেন, মাগরিবের নামাজ আদায় করে চার বন্ধু গাড়িতে করে একটি বিশ্রামাগারে যাচ্ছিলেন। কিন্তু মক্কার দক্ষিণে ওয়াদি আরনাতেও তারা বন্যার পানি দেখতে পান। তারা ভেবেছিলেন ওই পানির মধ্যে তাদের গাড়ি পার হতে পারবে। কিন্তু ঢেউ অনেক উঁচু থাকায় তাদের গাড়ি ডুবে যায়। […]