প্রবল বৃষ্টির মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টামির্নালের ছাদ ধসে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই টার্মিনাল থেকে সব ধরনের বিমানের বহির্গমন এবং চেকইন কাউন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দররের একজন মুখপাত্র। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ গাড়ির […]