টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দায়িত্ব পালনের স্বীকৃতি নেই বলে যে ধারণা করা হচ্ছে, তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘তাহলে আপনারা যখন বলেন বাংলাদেশের নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য, অবাধ বা সুষ্ঠু হয়নি, তার মানে কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদকে স্বীকৃতি দেবে না? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘না, না। মিলার বলেন, তারা এখন বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে […]