যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় সামনে এসেছে। হামলাকারীকে টমাস ম্যাথিউ ক্রুকস হিসেবে চিহ্নিত করা হয়েছে। ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও আহত করার পর অভিযুক্ত ওই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে রবিবার (১৪ জুলাই) নিজেদের লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল। সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এ হামলা হয়। এই হামলাকে মার্কিন রাজনৈতিক ইতিহাসের […]