সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস ব্যবহারকারীরা এখন থেকে মেটা এআইর চ্যাট করতে পারবেন। সোমবার মেটা জানিয়েছে তারা থ্রেডসের ডিরেক্ট মেসেজিং-ডিএম-এ তাদের মেটা এআই চ্যাটবট চালু করছে। নির্বাচিত বাজারের থ্রেডস ব্যবহারকারীরা এর আগে পাবলিক পোস্টে মেটা এআইর সঙ্গে কথা বলতে পারতেন, যা ঠিক এক্স-এ গ্রোকের সঙ্গে করা যায়। এই নতুন সংযোজন ব্যবহারকারীদের এআইর সঙ্গে একান্ত বা ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ করে দিচ্ছে। ব্যবহারকারীদের এআই চ্যাটবটের সঙ্গে কথা বলার একটি সহজ উপায় দেওয়ার মাধ্যমে মেটা তাদের নিজস্ব ইকোসিস্টেমের মধ্যে ব্যবহারকারীদের ধরে […]