টেক্সট জেনারেটিং চ্যাটবটের যুগ পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন সরাসরি ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার ও স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করার এজেন্টিক এআই যুগে প্রবেশ করছে। এরই ধারাবাহিকতায় এআই কোম্পানি অ্যানথ্রপিক তাদের জনপ্রিয় এআই অ্যাসিসট্যান্ট ক্লড-এর নতুন এক সংস্করণের পরীক্ষা চালাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। ‘ক্লড মানি’ নামের এ ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা টুলটি ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টকে অ্যাপের সঙ্গে যুক্ত করার সুযোগ করে দেবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের খরচ বিশ্লেষণ ও আর্থিক পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি এআইয়ের […]