কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা দাম ১৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এছাড়া এখন থেকে কর্পোরেশনের ৫০ কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয়মূল্য কেজিতে ১৫০ টাকা ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য কেজিতে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহম্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিএসএফআইসি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষ্যে চিনির বাজার […]