মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা ও হরিরামপুরে মারধর ও ভাঙচুর দুটি পৃথক মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে ছয়দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন। মানিকগঞ্জ কোর্ট আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের […]