চট্টগ্রাম নগরীতে ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ’ এর উদ্যোগে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) বন্দর নগরীর ৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে বৃত্তি পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময়ের পর সকাল ১১টায় পরীক্ষা শেষ হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান […]