রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দিন দিন বেকার সমস্যা বাংলাদেশে আরও ঘনীভূত হচ্ছে। বেকার সমস্যা সমাধানে নানা সময়ে সরকার নানা কর্মসূচি নিলেও কার্যত কাজের কাজ কিছুই হয়নি। বেকার সমস্যার কোন যৌক্তিক সমাধান না হওয়ায় দারিদ্র বিমোচনেও কাক্সিক্ষত সাফল্য আসছে না। এতে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বেকারত্ব বিমোচন না হওয়ায় আজ যুবসমাজ বিপথগামী হচ্ছে। সমাজের অশুভ চক্র তাদেরকে খুব সহজেই ব্যবহার করছে সমাজবিরোধী কাজে। এতে বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাসসহ নানা অপরাধমূলক কাজ। কিন্তু বেকারত্বের ক্রমবর্ধমান মিছিলকে স্তব্ধ করে দেয়ার সময়োপযোগী পদক্ষেপ না […]