চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাওলানা মনসুর আলম (৩৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মনসুর আলম কক্সবাজার জেলার সদর থানার গাজুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইকবাল হোসেন পূর্বকোণকে বলেন, গতকাল শনিবার রাতে মনসুর আলম কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে […]