চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন সরকারি খাদ্যগুদামের এক নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওসমান গণি (৪০) কক্সবাজার সদর থানার তাজুল ইসলামের ছেলে। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই আব্দুর গফুর পূর্বকোণকে বলেন, আমার ভাই গত ফেব্রুয়ারি মাসে বদলি হয়ে দেওয়ানহাট এলাকার এই খাদ্যগুদামে আসেন। কক্সবাজারে চাকরি করার সময় জিয়াউল হক নামে আরেক নিরাপত্তা প্রহরী আমার ভাইকে নানাভাবে উত্যক্ত করতো। এখানে আসার পর জিয়াউল হক আবারও তাকে নানা সময় উস্কানিমূলক কথা […]