চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জলসা মার্কেটের এক জুতা ব্যবসায়ীর টাকা চুরির ঘটনায় সাব্বির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, মাসুদ রানা নামে জলসা মার্কেটের এক জুতা ব্যবসায়ী অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, গত ৩০ জুলাই ব্যাংক থেকে ৪ লাখ ২০ হাজার টাকা তুলে মার্কেটের চার তলার ভাড়া […]