চট্টগ্রাম শনিবার, ০২ মে, ২০২৬

সর্বশেষ:

মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

অনলাইন ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬ | ২:০৫ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় জামিন আদেশের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। 
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ দেওয়া হয়েছে। পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে গেছেন। 
এদিন দুপুরে আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। ওইদিন এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট