চট্টগ্রাম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে কনটেইনার স্থানান্তর কাজে ব্যবহৃত স্ট্র্যাডল ক্যারিয়ারের নিচে চাপা পড়ে এক সিএন্ডএফ এজেন্ট কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বন্দরের ৫ নম্বর ইয়ার্ডের ১৩ নম্বর শেডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন তালুকদার (৪৫) আরকিউ এজেন্সি লিমিটেডে জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়ার্ডে হাঁটার সময় মিল্টন দুর্ঘটনাবশত স্ট্র্যাডল ক্যারিয়ারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।   পূর্বকোণ/আরআর/পারভেজ

৩ নভেম্বর, ২০২৩ ১১:০০:৪৯,

৩ নভেম্বর, ২০২৩ ০৪:২০:৩৪

২ নভেম্বর, ২০২৩ ০৮:৩৬:৪২