চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পরিচ্ছন্ন কর্মীর ঘুষিতে চমেকে অফিস সহায়ক মো. ইলিয়াস (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মর্গের পরিচ্ছন্ন কর্মী সমীরণ নাথকে আটক করেছে পুলিশ। আটক সমীরণ পটিয়ার ধলঘাট এলাকার দিলীপ কানুগোর বাড়ি মৃত প্রফুল্ল নাথের ছেলে। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আমিন আশেক জানান, রবিবার (৫ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে মর্গের সামনে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইলিয়াসকে মাথায় ঘুষি মারেন […]