মাত্র দুদিন আগে উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে টানেলে প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী ছেলেরা। দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতায় মেতে ওঠে তারা। মোটর রেসের এমন বেশ কয়েকটি ভিডিও আজ সোমবার (৩০ অক্টোবর) ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। ‘দ্য স্লো কিডস’ নামে একটি পেজে টানেলে রেস দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়। এই রেসে প্রায় […]