চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

চট্টগ্রাম

কেউ চড়েছেন ঘোড়ার গাড়িতে, কেউ-বা যন্ত্রচালিত নৌকায়। কেউ পরেছেন শাড়ি, কেউ ধুতি-পাঞ্জাবি পরে সেজেছেন লাঠিয়াল, বাউল, দইওয়ালা। আবার কারও সাজ মাথায় গামছা বেঁধে হাতে বৈঠা নিয়ে সাম্পান মাঝির, কেউ বা আবার সাপুড়ে। কারও কণ্ঠে গান, কারও কণ্ঠে স্লোগান। এভাবেই শনিবার (১৩ এপ্রিল) বিকেলে হাজারো মানুষ সমবেত হয়েছিলেন নগরীর লালদিঘী চত্বরে। ঈদুল ফিতরের আনন্দে বাড়তি মাত্রা দিতে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হল ‘চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব’। নগর সংস্কৃতির আধিপত্যকে একপাশে রেখে এদিন নাচে-গানে, বর্ণাঢ্য আয়োজনে তুলে ধরা হল চট্টগ্রামের চিরায়ত […]

১৪ এপ্রিল, ২০২৪ ১২:২৮