দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম বলেছেন, ফার্নিচারকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে হবে। আমদানিনির্ভর না হয়ে এ শিল্প থেকে বিদেশে যাতে রপ্তানি করা যায় সে ধরনের ফার্নিচার তৈরি করতে হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নগরের জিইসি কনভেনশন হলে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী ১৩তম চট্টগ্রাম ফার্নিচার মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাহবুবুল আলম বলেন, ফার্নিচার তৈরি জন্য যে সমস্ত কাঁচামাল চীন […]