চট্টগ্রামে সংস্কৃতি চর্চার সীমাবদ্ধতা, উত্তরণের উপায় নিয়ে আমাদের এখন থেকেই ভাবতে হবে। অভিযোগ থাকবেই। এসব উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সত্যিকারের সাহিত্য ও সংস্কৃতিবান্ধব চট্টগ্রাম নগরী রেখে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। দেশীয় সংস্কৃতি বাঁচাতে তারুণ্যকে জাগাতে হবে। প্রতিষ্ঠার ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে দৈনিক পূর্বকোণের বিশেষ ক্রোড়পত্রের জন্য আয়োজিত ‘পরিকল্পিত চট্টগ্রাম নগরী: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে আলোচকরা এসব কথা বলেন। আলোচনার সপ্তম পর্বে ‘চট্টগ্রামের শিল্প সাহিত্য ও সংস্কৃতির […]