বিপুল যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এবারের ঈদযাত্রায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রথমবারের মতো ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের আগে ও পরে পাঁচ দিন এই রুটে অন্তত দুটি স্পেশাল ট্রেন চলবে বলে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র জানায়, দুটি বিশেষ ট্রেনই আসা-যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থিত একাধিক রেলওয়ে স্টেশনে দাঁড়াবে। এর ফলে এই প্রথম এই অঞ্চলের মানুষ ট্রেনে চড়ে ঈদে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন। সড়ক পথের উপর বাড়ি ফেরা মানুষের চাপ কিছুটা কমবে। ঈদযাত্রাও […]