মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আট হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ মে) বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসাম্মত সাদিরা খাতুন। গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ শরীফ প্রকাশ সজীব (৩৫) ও নাজমা বেগম (৪৮)। উপ-পুলিশ কমিশনার মোসাম্মত সাদিরা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কের তুলাতলী আল মদিনা ক্লাব ভবনের ৫ম তলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আট হাজার […]