চট্টগ্রাম জেলা প্রশাসনের টাস্কফোর্সের বিশেষ টিম খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে রোববার (২০ অক্টোবর) বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয় । অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, বেচাকেনার তথ্যে গরমিল, লাইসেন্স ও পাকা রশিদ না থাকা, পণ্য প্যাকেটজাত করে মেয়াদ না লেখাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ ও কৃষি বিপনন আইন- ২০১৮ না […]