বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে। এতে ৪’শ থেকে ৫’শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এনামুল হক নামের হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কর্মী এনামুল হক বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আইনজীবী এরফানুল হক পূর্বকোণকে জানান, আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালী থানার ওসি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে বলেছেন। বাদী এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। মামলার […]