বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বিগত ১৭ বছর দেশে জুলুম, শোষন, দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সততা, ন্যায় ও ইনসাফ ছাড়া ব্যক্তি পর্যায়ে এবং সমাজে শান্তি আসতে পারে না। জামায়াত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। বুধবার (২৫ ডিসেম্বর) ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড আমীর ডা. মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য […]