শুভ উদ্বোধন হয়ে গেলো আলহাজ্ব শামসুল হক (অ্যাশ) ফাউন্ডেশন ইউকে শাখা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রফেসর ড. আ.ফ.ম. খালিদ হোসাইন প্রধান অতিথি হিসেবে গতকাল (১৩ ডিসেম্বর) লন্ডনের ফরেস্ট গেটস্থ স্থানীয় আইভিওয়াই কনফারেন্সে রাত ৮টায় এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ড. আ.ফ.ম. খালিদ হোসাইন বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। আগামীতেও দেশে-বিদেশে ফাউন্ডেশনের যাবতীয় মানবিক কর্মসূচিতে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এই […]