চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জামায়াতের পক্ষ থেকে সিটি মেয়র ডা. শাহাদাতকে ফুলেল শুভেচ্ছা

বিজ্ঞপ্তি

৮ নভেম্বর, ২০২৪ | ৬:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হওয়ায় ডা. শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নসিমন ভবনে এই শুভেচ্ছা জানানো হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজি সবুজ, সদরঘাট থানা আমীর এম এ গফুর, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, সেক্রেটারি আব্দুল হান্নান, কোতোয়ালী থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, জামায়াত নেতা আবদুল্লাহ রাসেল প্রমুখ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট