প্রবাদ আছে, ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। তীব্র শীতের সেই ‘মাঘ’ মাস এসেছে বাংলার প্রকৃতিতে। আর শীত মানেই কাঁচা বাজারে বাহারি সবজির পসরা। ভরা মৌসুম হওয়ায় দামও থাকে ক্রেতাদের নাগালের মধ্যে। বন্দরনগরীর কাঁচা বজারেরও একই চিত্র। অল্প টাকাতেই মিলছে ব্যাগভর্তি সবজি। অপরিবর্তিত আছে প্রায় সব সবজির দাম। গত সপ্তাহের মতো এ সপ্তাহে ৫০ টাকার মধ্যেই মিলছে অধিকাংশ সবজি। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে […]