চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাঁশ কাটতে বাধা দেওয়ায় চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪ | ১০:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় বাঁশ কাটতে বাধা দেওয়ায় মোহাম্মদ ইসমাইল (৪২) নামের একজনকে পিটিয়ে খুন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে শাহ সুফি কোরবান আলী শাহ মাজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই ইউচুফ।

 

এই ঘটনায় আজ বন্দর থানায় ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে জানান তিনি। নিহত মোহাম্মদ ইসমাইল একই এলাকার কবির আহমদের ছেলে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান আহসান জানান, বাঁশ কাটার মতো তুচ্ছ ঘটনায় একটি খুন সংঘটিত হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার পর ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট