
হাটহাজারী সংবাদদাতা
২৭ ডিসেম্বর, ২০২৫ | ৩:০৯ অপরাহ্ণ
চট্টগ্রামের হাটহাজারীতে মো.মহিউদ্দিন (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মো. মহিউদ্দিন শিকারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ বাতুয়া এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলার মামলাসহ একাধিক মামলা আছে বলেও জানা গেছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, তার বিরুদ্ধে নিদিষ্ট কয়েকটি মামলা রয়ছে। তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার সকালের দিকে তকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

