পুষ্টিগুণ কিংবা খনিজ উপাদানে খুব বেশি পার্থক্য না থাকলেও ব্রয়লার মুরগির চেয়ে দেশি মুরগিকে এগিয়ে রাখেন সবাই। এর কারণ হিসেবে তুলনামূলক বেশি স্বাদ ও মুরগিটিতে থাকা বাড়তি ওমেগা থ্রি ফ্যাটের কথা বলেন পুষ্টিবিদরা। সবমিলিয়ে আমিষ হিসেবে চাহিদার শীর্ষে দেশি মুরগি। কিন্তু বিপত্তি হলো- চাইলেই যেখানে সেখানে পাওয়া যায় না দেশি মুরগি। উৎপাদন অনেকটা শূন্যের কোঠায় হওয়ায় সরবরাহ খুব কম। চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় দামও আকাশচুম্বি। সাধারণত ব্রয়লার মুরগির চেয়ে কয়েকগুণ বেশি থাকে দেশি মুরগির দাম। বন্দরনগরীর বাজারে […]