যানজটমুক্ত সড়ক ও ফুটপাতে সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে তিনপুলের মাথা থেকে স্টেশন রোড পর্যন্ত অবৈধ হকার উচ্ছেদ করেছিল সাবেক সিটি মেয়র রেজাউল করিম। এরপরও পুরোপুরি হকারমুক্ত করা সম্ভব হয়নি। ৫ আগস্ট সরকার পতনের পর পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ভাসমান হকাররা। নেপথ্যে ভূমিকা রাখছে হকার্স সমাজ ও হকার্স ইউনিয়ন নামে দুটি সংগঠন। দুটি সমিতির নেতারা বিগত ১৭ বছর হকার্স লীগ নামে একটি সংগঠন নিয়ন্ত্রণ করতেন। সরকার পতনের পর হকার্স লীগ নাম বিলুপ্ত করে একই ব্যক্তিরা ভিন্ন নামে সমিতি গঠন […]