চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৪০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- মো. নাইম (২৪), মো. ফারুক (২৮), মেহেদী হাসান দিপু (২৩), সাইফুল ইসলাম (২৮), মো. রুবেল (২৭), ইমন উদ্দীন (২৭), মো. ইয়াছিন আরাফাত (৩৩), মো. সাগর হোসেন (২৭), বড়উঠান ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম (৫৪), […]