সাবেক সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ৬৭ লাখ টাকার বেশি দামি ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হলে ১৪ জন অংশগ্রহণ করলেও কাক্সিক্ষত দর দেয়নি কেউই। ফলে প্রথম দফায় বিক্রি হয়নি সে সব গাড়ি। এবার সেই গাড়ি থেকে পাঁচটি গাড়ি কিনতে আগ্রহ দেখিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মূলত বন্দরের ঊচ্চ পদস্থ কর্মকর্তা ও দেশি বিদেশি অতিথিদের পরিবহনের জন্য এই গাড়ি ক্রয়ের […]